রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসডিএফ লক্ষ্মীপুরের ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব ক্যাম্পেইন

এস এম শফিক, লক্ষ্মীপুর: এসডিএফ লক্ষ্মীপুর জেলার রায়পুর ও কমলনগর উপজেলার আওতাধীন ০২ নং সোনাপুর ও ০৫ নং চর লরেঞ্চ ক্লাস্টারের আয়োজনে একযোগে দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ পালন করার অংশ হিসেবে যুব ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

০২ নং সোনাপুর ক্লাস্টারের আয়োজনে অনুষ্ঠিত উক্ত যুব ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুন্নেসা পান্না।

তিনি যুবদের এসডিএফ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বেকারত্ব দূর করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি তরুণদের এসডিএফ ও যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ সুবিধা গ্রহণ করে উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভর হয়ে “কর্ম নেব না, কর্ম দিব” এই অঙ্গীকারে এগিয়ে যাওয়ার উৎসাহ দেন।

অন্যদিকে, ০৫ নং চর লরেঞ্চ ক্লাস্টারের আয়োজনে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো. আহসানুল আলম খন্দকার, জেলা ব্যবস্থাপক, এসডিএফ, লক্ষ্মীপুর।

তিনি বাস্তব উদাহরণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরেন, যা উপস্থিত যুবদের অনুপ্রাণিত করে।

দিনব্যাপী উক্ত আয়োজনে উভয় স্থানে বর্ণাঢ্য র‌্যালি, আরইএলআই প্রকল্পের অধীনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মসংস্থান ও গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টিতে এসডিএফ-এর কার্যক্রমের সচিত্র উপস্থাপনা এবং সফল উদ্যোক্তা ও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মসংস্থাপিত যুবদের অভিজ্ঞতা শেয়ার অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান) মোঃ জাহাঙ্গীর আলম।

এছাড়া, ‘তারুণ্যের উৎসব–২০২৫’ উপলক্ষে গ্রাহক সেবা পক্ষের বিশেষ কর্মসূচি হিসেবে এসডিএফ প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ২৮ অক্টোবর ২০২৫ তারিখে কুমিল্লা অঞ্চলের লক্ষ্মীপুর জেলার ০৭ টি ক্লাস্টারের “বানিজ্যিক কৃষি বিষয়ক গ্রামীণ উদ্যোক্তা তহবিল (CARE) অনুমোদনপ্রাপ্ত ১৪ জন গ্রামীণ যুব উদ্যোক্তার মাঝে মোট ২৫,২০,০০০ (পঁচিশ লক্ষ বিশ হাজার) টাকা CARE ফান্ড ঋণ বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) অর্থ মন্ত্রণালয়ের স্বায়ত্ত শাসিত সংস্থা হিসাবে ‘আরইএলআই’ প্রকল্পের মাধ্যমে সারাদেশের ২০ টি জেলার ৩২০০ গ্রামের “যুব উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির” মাধ্যমে নানাবিধ কর্মকান্ড পরিচালনা করছে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন

  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর