মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

সৌদি আরব সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসির) মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিনের সঙ্গে সংস্থাটির সদর দপ্তরে বৈঠক করেছেন। বৈঠকে ওআইসির সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ওআইসির আফ্রিকান সদস্য দেশগুলোতে যৌথ কৃষি প্রকল্পে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোতে খাদ্য নিরাপত্তা বাড়ানোর ওপর জোর দেন। এ সব কৃষি প্রকল্পে বাংলাদেশ তার দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তি জ্ঞান সরবরাহ করতে পারে বলে তিনি জানান।

আফ্রিকার দেশ সুদান, উগান্ডাসহ অন্যান্য দেশ তাদের অনাবাদি উর্বর জমি এ সব প্রকল্পে ব্যবহার করা যেতে পারে যেখানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ওআইসির অন্যান্য সমৃদ্ধশালী দেশগুলো অর্থ বিনিয়োগ করতে পারে। প্রস্তাবিত কৃষি প্রকল্প থেকে ওআইসির সদস্য দেশগুলো পারস্পরিকভাবে উপকৃত হতে পারে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন তিনি ওআইসির আওতায় প্রকল্পটি বাস্তবায়নের প্রক্রিয়া খুঁজে দেখবেন।

ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের সব জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে অর্জন তার ভূয়সী প্রশংসা করেন মহাসচিব। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়াকে তিনি বর্তমান সরকারের সফলতা একটি উল্লেখযোগ্য হিসেবে উল্লেখ করেন।

মহাসচিব জানান, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নতি ওআইসির সদস্যভুক্ত অনেক দেশের জন্য উদাহরণ হতে পারে।

বৈঠকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সংকটের বিষয় উল্লেখ করে এ সংকটের টেকসই সমাধানের জন্য ওআইসি কীভাবে আরও জোরদার ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণের জন্য গত মাসে বাংলাদেশে ওআইসির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান।

এ সময় প্রতিমন্ত্রী রোহিঙ্গা শরণার্থী সংকট নিরসন না হওয়া পর্যন্ত রাজনৈতিক এবং অন্যান্য সমর্থন অব্যাহত রাখার জন্য মহাসচিবকে অনুরোধ জানান। ওআইসির মহাসচিব ড. ওথাইমিন বাংলাদেশে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সংকট নিরসনে ওআইসির পক্ষ থেকে সব সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ওআইসিকে মুসলিম বিশ্বের সমস্যা সমাধানের জন্য একটি শক্তিশালী সংস্থা হিসেবে দেখতে চায় বলে উল্লেখ করেন এবং ২০২০ সালে ঢাকায় অনুষ্ঠিত ব্রেনস্টরমিং সেশনের সুপারিশের ভিত্তিতে ওআইসির সংস্কার কাজ এগিয়ে নেওয়ার‍ অনুরোধ জানান। তিনি ওআইসির নিয়োগে সমভাবে ভৌগোলিক প্রতিনিধিত্বের ওপর জোর দেন। প্রতিমন্ত্রী ওআইসির সদস্যভুক্ত স্বল্পোন্নত দেশগুলোতে করোনা ভাইরাসের টিকা সরবরাহের সময়োপযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন।

এর আগে ওআইসির মহাসচিব বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সফরসঙ্গীদের তার কার্যালয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এফ এম বোরহান উদ্দিন, জেদ্দার দায়িত্বপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম আনিসুল হক উপস্থিত ছিলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিন দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নিবিস্তারিত পড়ুন

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার
  • ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: তারেক রহমান
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায়
  • কাদের-আরাফাতের ফোনালাপ : সংঘর্ষ-মারামারির ফুটেজ দেখালে টিভি চ্যানেল বন্ধ
  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ