বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওমরাহযাত্রীদের সতর্কবার্তা সৌদি আরবের

সৌদি আরবে অবস্থান করা বিদেশি ওমরাহযাত্রীদের আগামী ২৯ এপ্রিলের মধ্যে অবশ্যই বিদায় নিতে হবে।
বৃহস্পতিবার সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর গালফ নিউজের।

বিবৃতিতে বলা হয়, যেসব বিদেশি যাত্রী বর্তমানে সৌদিতে আছেন, তাদেরকে অবশ্যই আগামী ২৯ এপ্রিলের মধ্যে বিদায় নিতে হবে। এ সময়সীমার মধ্যে সৌদি আরব ত্যাগে যারা ব্যর্থ হবেন, তাদেরকে কারাবাস, উচ্চ জরিমানাসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হবে।

মূলত হজ মৌসুমের নির্বিঘ্ন প্রস্তুতির জন্য ওমরাহযাত্রীদের এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ ছাড়া নিরাপত্তা ইস্যুটিকেও সামনে আনা হয়েছে।

সৌদির জননিরাপত্তা দপ্তরের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আবদুল্লাহ আল বাসামি বলেন, নিরাপত্তা হলো রেড লাইন। আর কিছুদিন পরই বিভিন্ন দেশ থেকে আল্লাহর অতিথিরা হজ করতে সৌদিতে আসবেন।

নিরাপত্তা ও মর্যাদা যেন কোনাভাবে ক্ষুণ্ন না হয়, সেজন্য সরকার খুবই তৎপর বলে তিনি জানিয়েছেন।

বাসামি আরও জানান, এবার হজযাত্রীদের ভিড় সামাল দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনীর পাশাপাশি অগ্রসর কৃত্রিম বুদ্ধিমত্তাও (অ্যাডভান্সড এআই) ব্যাপকভাবে ব্যবহার করা হবে।

সৌদির নিরাপত্তা বিশেষজ্ঞ আদেল জামজামিও বলেন, সরকারের প্রতিটি উদ্যোগ মানুষ, কিংবা আরও নির্দিষ্ট করে বললে হজযাত্রীদের কেন্দ্র করে। যদি কোনো ব্যক্তি নিয়ম লঙ্ঘন করে, তাহলে পুরো নিরাপত্তা ব্যবস্থায় তার ক্ষতিকর প্রভাব পড়বে।

একই রকম সংবাদ সমূহ

শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন

২০২৭ সালে পবিত্র হজ পালন করতে ইচ্ছুকদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।বিস্তারিত পড়ুন

যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা

বিগত অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালনকালে নিজের চিকিৎসা বাবদ সরকারিবিস্তারিত পড়ুন

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনায় এবার আগেকার সব রেকর্ড ছাড়িয়েছে।বিস্তারিত পড়ুন

  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
  • পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
  • জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
  • হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃ-ত্যু
  • ভিজিট ভিসায় হজ পালন নিয়ে মক্কায় কঠোর নিয়ম ও জরিমানা-নিষেধাজ্ঞা