শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এশা ও তারাবিতে মসজিদ খোলা ৩০ মিনিট

ওমরাহ করতে করোনার একটি ডোজ হলেও নিতে হবে

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, ওমরাহ করতে চাইলে করোনার একটি ডোজ হলেও নিতে হবে।

রমজান উপলক্ষ্যে নতুন যে গাইডলাইন ও স্বাস্থ্যবিধি প্রকাশ করেছে, তাতে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

এতে বলা হয়েছে— মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে টিকা নেওয়া ছাড়া কোনো মুসল্লি প্রবেশ করতে পারবেন না।
খবর আরব নিউজের।

ওমরাহ পালন করতে হলে অবশ্যই মুসল্লিকে করোনার একটি ডোজ হলেও গ্রহণ করতে হবে।

এ ছাড়া করোনাভাইরাস নেগেটিভ সনদ থাকতেই হবে। ওমরাহর নিবন্ধনের জন্য তাওয়াক্কালনা এবং ইয়াতমারনা নামে দুটি অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে।

এ ছাড়া কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো যানবাহন নিয়ে মক্কার আশপাশে যাওয়া যাবে না। ওমরাহ পালনকারীকে নির্ধারিত স্থানে সময়মতো উপস্থিত থাকতে হবে।

শিশুদের নিয়ে মক্কা বা মদিনার মসজিদ বা এর বারান্দায় প্রবেশ করা যাবে না।

মন্ত্রণালয়ের নির্দেশনাক্রমে সৌদি আরবের কোনো মসজিদ এশা ও তারাবির নামাজের জন্য ৩০ মিনিটের বেশি খোলা থাকবে না।

এছাড়া মন্ত্রণালয়ের করোনা সংক্রমণ রোধে আগে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মসজিদ কর্তৃপক্ষকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়।

পাশাপাশি মসজিদে আসা মুসল্লিদের মাস্ক পরে আসা, নিজস্ব জায়নামাজ নিয়ে আসা ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ পরার জন্য বিজ্ঞপিতে নির্দেশনা দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবেবিস্তারিত পড়ুন

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগবিস্তারিত পড়ুন

  • পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন
  • সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন
  • বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী
  • ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়
  • স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে
  • ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন
  • রাষ্ট্রপতি-শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী