বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওয়াজেদ মিয়া ক্ষমতাধর পরিবারের সদস্য হয়েও ক্ষমতা প্রদর্শন করেননি

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ড. ওয়াজেদ মিয়া দুই টার্মে পরমাণু কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি সৎ, সাধারণ, অমায়িক মানুষ ছিলেন। যখন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছি, তাকে খুব কাছ থেকে দেখেছি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী, এই পরিচয় কখনো দিতেন না। তিনি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগের পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করেননি। ক্ষমতাধর পরিবারের সদস্য হয়েও তিনি ক্ষমতা প্রদর্শন করেননি।

বৃহস্পতিবার (৯ মে) জাতীয় প্রেস ক্লাবে ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও সাপ্তাহিক গণবাংলা।

তিনি আরও বলেন, ড. ওয়াজেদ ও শেখ হাসিনার সবচেয়ে বড় সাফল্য হলো তারা সন্তানদের শিক্ষিত করেছেন। সজীব ওয়াজেদ জয় হার্ভার্ড থেকে মাস্টার্স করেছেন। আজ তিনি প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা। আজ বাংলাদেশ ডিজিলাইজড। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ থেকে আমরা পিছিয়ে পড়িনি। এর একমাত্র কারণ হলো এই পরিবারের বিজ্ঞান মনস্কতা। শেখ হাসিনা নিজেও বিজ্ঞানমনস্ক, তিনি গবেষণা করে কাজ করতে পছন্দ করেন। বঙ্গবন্ধুর পরিবারই বিজ্ঞানমনস্ক। আর এর পেছনে অবদান ড. ওয়াজেদ মিয়ার।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াজেদ মিয়া একজন অনুকরণীয় মানুষ। ১৯৭৫-এর সময় বিধ্বস্ত অবস্থায় শেখ হাসিনা ও শেখ রেহানাকে আগলে রাখার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অসীম সাহস আর ধৈর্য না থাকলে একটা পরিবারকে আগলে রাখা সহজ কাজ না। এখন অনেকেই তাকে ভুলে গেছে। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। আপনারা ওয়াজেদ মিয়াজে ভোলেন নাই।

আলোচনা সভায় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য লায়ন মশিউর আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, সাবেক এমপি ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…