শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কত হাজার কোটি টাকা আত্মসাৎ হলে দুর্নীতি?: রিজভী

কত হাজার কোটি টাকা আত্মসাতের পর দুর্নীতি হিসেবে গণ্য করা হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে প্রশ্ন। তার বক্তব্য প্রমাণ করে দুর্নীতিকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, মিথ্যা বানোয়াট কথা বলার জন্য আওয়ামী লীগের মন্ত্রীদের পুরস্কার দেওয়া যেতে পারে।

তিনি বলেন, জনগণ ভোটকেন্দ্রে না যাওয়ায় প্রতিশোধ নিতে গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। মিটার ভাড়া দ্বিগুণ করা সরকারের গণশত্রু চরিত্রের বহিঃপ্রকাশ। অবাধ লুণ্ঠনের উদাহরণ পৃথিবীতে বিরল।

তিনি আরও বলেন, ডামি সংসদের প্রথম অধিবেশন শুরুর কয়েক ঘণ্টা পরই গ্যাসের প্রিপেইড মিটার ভাড়া ১০০ টাকা থেকে বৃদ্ধি করে ২০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণ ভোটকেন্দ্রে না যাওয়ায় প্রতিশোধ নিতে গ্যাসের দাম বাড়িয়েছে সরকার।

বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা যে মিথ্যা ও সাজানো, তা শাহজাহান ওমরের বক্তব্যে স্পষ্ট।

তিনি বলেন, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে জনগণের আন্দোলন দমিয়ে রাখা হচ্ছে। দলীয় ক্যাডার সিন্ডিকেটের খরচ জোগাতে রাষ্ট্রীয় কোষাগার শূন্য করছে সরকার। রাষ্ট্রীয় শক্তি নিয়ন্ত্রণে নিয়ে ধরাকে সরা জ্ঞান করছে সরকার।

কালো পতাকা মিছিলে পুলিশ অতর্কিত হামলা করেছে অভিযোগ করে রিজভী এর প্রতিবাদ জানান। তিনি বলেন, কালো পতাকা মিছিল থেকে সারা দেশে বিএনপির শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ৪৫৬ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

সরকার বলে বেড়ালেও উপজেলা নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের আগ্রহ নেই এবং আন্দোলনেই তারা উদ্যমী উল্লেখ করে রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিলে পরিণতি কী হবে সেটা জেনেই অবাধ-সুষ্ঠু নির্বাচন দেয় না সরকার। সত্য ন্যায়ের পক্ষে যারা কথা বলে তাদেরই বিএনপির দোসর হিসেবে প্রচার করছে আওয়ামী লীগ।

একই রকম সংবাদ সমূহ

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক