মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কয়রায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের সাথে মাও. আবুল কালামের মতবিনিময়

মো: ইকবাল হোসেন, কয়রা (খুলনা): খুলনা কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সদস্যদের সাথে মতবিনিময় করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী কয়রা উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জি এম মনায়েম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, ইসলাম প্রচারের জন্য সব সময় যুবকেরা সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করছে। আগামীতে কয়রা উপজেলা যেন ইসলামের জন্য উর্বর ভূমি হিসেবে দেখতে পায় সারা বাংলাদেশ। তার প্রমাণের জন্য কয়রার যুবসমাজের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায় দিতে হবে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা সদর ইউনিয়ন আমির মো: মিজানুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন যুব বিভাগের কয়রা সদর ইউনিয়ন, উত্তর বেদকাশি ইউনিয়ন ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের যুব বিভাগের দায়িত্বশীল ও সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম