বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনাকালীন স্বেচ্ছাসেবীদের তালিকা প্রকাশ করে তোপের মুখে জেলা প্রশাসন

করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থপনার স্বীকৃতিস্বরুপ প্রকাশিত স্বেচ্ছাসেবীদের তালিকাকে ঘিরে তোপের মুখে পড়েছে খোদ সাতক্ষীরা জেলা প্রশাসন। সম্প্রতি জেলা প্রশাসন কতৃক প্রকাশিত একটি পুস্তিকায় এ তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত পুস্তিকায় দেখা যায়, করোনাকালীন সম্মুখ সারিতে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সংগঠনের হয়ে কাজ করেছে এমন ২৩ জন সেচ্ছাসেবকদের তথ্য সংযুক্ত করা আছে। যেখানে দুটি সংগঠন থেকে ১২ জনের নাম স্থান পেয়েছে। সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার মধ্যে মাত্র দুটি উপজেলার সংগঠনের স্বেচ্ছাসেবকরা এই তালিকায় স্থান পেয়েছে। বাকি ৫টি উপজেলার কোন সংগঠনের স্বেচ্ছাসেবকদের তালিকায় রাখা হয়নি।

এদিকে, অভিযোগ উঠেছে সেচ্ছাসেবকদের তালিকায় থাকা অনেকেই করোনা কালীন বিভিন্ন এনজিও’র হয়ে কাজ করেছে। যার জন্য তারা এনজিও থেকে পারিশ্রমিক পেয়েছে।

অপরদিকে, জেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সংশ্লিষ্টরা এই তালিকাকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে সামজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। তাদের অভিযোগ, তালিকায় যাদের স্বীকৃতি দেয়া হয়েছে তাদের অধিকাংশদেরই উল্লেখযোগ্য কার্যক্রম নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেচ্ছাসেবক জানিয়েছেন, ২৩ জনের তালিকায় ১২ জনের নাম দিয়েছে একজন। যাদের অধিকাংশ কোন সামাজিক কিংবা মানবিক কাজের সাথে যুক্ত না। করোনাকালীন সময়ে যারা জীবন বাজি রেখে কাজ করেছে তাদের বাদ দেওয়া হয়েছে। জেলার ৭টি উপজেলার মধ্যে থেকে সাতক্ষীরা ও শ্যামনগর বাদে অন্য কোন উপজেলার সেচ্ছাসেবকদের নাম তালিকায় রাখা হয়নি।

মো. ফরিদ হাসান লিখেছেন, স্বেচ্ছাসেবকরা কখনও নাম কামাতে চাই না, তাই বলে অপমানও মেনে নেওয়া যায় না। এটা এক প্রকার অপমান তাদের জন্য যারা সত্যিকারে সামনে থেকে কাজ করে। অনেকে আবার টাকা দিয়ে সংগঠনের লাইসেন্স করে জন্ম সালকে সংগঠন প্রতিষ্ঠার সাল বানিয়ে স্বেচ্ছাসেবক সেজেছে, জীবনে তাদের কোন বিপর্যয়ের ৪র্থ কাতারেও দেখা যায় না। তবে খাতা কলম সব ঠিক থাকে। এটাও অপমানজনক ও দুঃখজনক।

সাকিবুল হাসান সাকিব নামের এক স্বেচ্ছাসেবক মন্তব্য করেছেন, এই লিস্টে যারা যুক্ত তাদের টাইমলাইনটা চেক করলেই পাওয়া যাবে আসল চেহারা।

এদিকে প্রকাশিত পুস্তিকায় প্রশাসনের কর্মকর্তাদের নামের তালিকা থেকে বাদ পড়েছে করোনা কালীন কাজ করা তালা উপজেলা নির্বাহি অফিসার ইকবাল হোসেনসহ অনেকেই।

এসব বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, তালিকায় অনেকের নাম প্রকাশ করা সম্ভব হয়নি। আমরা উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে পুনরায় তালিকা নিয়ে আবারও প্রকাশ করবো।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ