বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার টিকা মৃত্যু ঠেকাতে ৯৯ শতাংশ কার্যকর: গবেষণা

করোনা মহামারি রোধের একমাত্র উপায় হলো টিকা গ্রহণ করা। ভারতের চিকিৎসা গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির (এনআইভি) সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

সেখানে দেখা যায়, করোনায় মৃত্যু ঠেকাতে টিকা ৯৯ শতাংশ কার্যকর। খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

সংস্থাটির গবেষক ডা. প্রজ্ঞা যাদব বলেন, গবেষণার জন্য ১৫০ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। এই লোকগুলো টিকার নেওয়ার পরও করোনার উপসর্গে ভুগছেন বা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

মহারাষ্ট্র, কর্নাটক ও পশ্চিমবঙ্গ থেকে নেওয়া এসব নমুনায় দেখা গেছে, আক্রান্তদের অধিকাংশই করোনার অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। এছাড়া আলফা, কাপ্পা ও ডেল্টা প্লাসে আক্রান্ত রোগীও আছেন।

টিকা নেওয়ার পরও এ রোগে আক্রান্ত হওয়াকে ব্রেকথ্রো ইনফেকশন উল্লেখ করে ডা. প্রজ্ঞা যাদব বলেন, ডেল্টার প্রভাবে বিশ্বব্যাপী করোনা রোগী বাড়ছে। এটি টিকার ডোজকেও ফাঁকি দিতে পারে বলে শঙ্কা ছিল।

কিন্তু গবেষণায় দেখা গেছে, টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে ঠিকই। তবে এ রোগে মৃত্যুর ঝুঁকি ৯৯ শতাংশেরও বেশি হ্রাস পায়। এমনকি টিকার ডোজ সম্পূর্ণ করার পরও কেউ যদি ডেল্টা বা ডেল্টা প্লাসে আক্রান্ত হন, তখনও তিনি ৯৯ শতাংশ বা আরও বেশি সুরক্ষা পাবেন, যোগ করেন তিনি।

সমীক্ষার জন্য তুলনামূলক কম বয়সীদের নমুনা নেওয়া হয়েছিল। ৪৪ শতাংশের বয়স ৩১ থেকে ৫৬ বছর বয়সী এবং ৬৫ শতাংশই ছিলেন পুরুষ।

একই রকম সংবাদ সমূহ

শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী

যুদ্ধের কালো মেঘ আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়েও বিদেশের শ্রমবাজারে নিজেদেরবিস্তারিত পড়ুন

নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র থাইল্যান্ড। দেশটির বাজারে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ান,বিস্তারিত পড়ুন

  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ
  • ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন, যা জানালেন সফরসঙ্গী
  • সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
  • থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির
  • সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার
  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী