বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার সাথে বসবাসের অভ্যাস করতে হবে : কাদের

করোনার সাথে লড়াই করার পাশাপাশি উন্নয়ন কাজও নিশ্চিত করতে হবে স্বাস্থ্য বিধি মেনে। লকডাউন শিথিল হলেও স্বাস্থ্য বিধি মানতে হবে কঠোরভাবে। সড়ক ও জনপথ বিভাগ বরিশাল জোনের কর্মকর্তাদের সাথে এক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৪ এপ্রিল) সকাল সোয়া ১১টায় সড়ক ও জনপথ বিভাগ বরিশাল জোন কার্যালয়ে ঢাকা থেকে ভিডিও কনফারেন্স সংযুক্ত হন সড়ক মন্ত্রী। বরিশাল জোনের সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান সড়ক ও মহাসড়কে ঈদের প্রস্তুতি উপলক্ষে এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।

এ সময় তিনি আরও বলেন, করোনাকাল কবে শেষ হবে তা অনিশ্চিত। আমাদের করোনার সাথে বসবাসের অভ্যাস করতে হবে। যারা স্বাস্থ্যবিধি না মানবে তাদের শাস্তির আওতায় আনতে হবে।

বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তারাই উদ্বিগ্ন যারা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। সবাইকে অপপ্রচার ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান সড়ক মন্ত্রী।

ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ফোর লেন প্রকল্পের অগ্রগতিতে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন সড়ক মন্ত্রী। পায়রা ও বেকুটিয়া সেতু নির্মাণ কাজ যথাসময়ে শেষ করার তাগিদ দেন তিনি।

এ সময় বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল মন্ত্রীকে জানান, ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ফোর লেন মহাসড়কের জমি অধিগ্রহণ চলমান আছে। বরিশাল জোনে ১২টি প্রকল্প চলমান আছে। সার্বিক অগ্রগতি ৫৫ ভাগ। এবারের ঈদ যাত্রায় কোন দুর্ভোগ হবে না বলে মন্ত্রীকে অবগত করেন তিনি।

এই সভায় সভাপতিত্ব করেন সওজ বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল। ভার্চুয়াল সভায় ঢাকা থেকে সড়ক যোগাযোগ সচিব মো. নজরুল ইসলাম এবং প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর ছাড়াও বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী

যুদ্ধের কালো মেঘ আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়েও বিদেশের শ্রমবাজারে নিজেদেরবিস্তারিত পড়ুন

নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র থাইল্যান্ড। দেশটির বাজারে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ান,বিস্তারিত পড়ুন

  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ
  • ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন, যা জানালেন সফরসঙ্গী
  • সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
  • থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির
  • সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার
  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী