শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা আক্রান্ত হওয়ায় প্রার্থী হয়েও ভোট দিতে পারলেন না অভিনেত্রী পার্ণো মিত্র

ভারতে প্রতিদিনই বাড়ছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। এদিকে, রাজ্যে সপ্তম দফার ভোট অনুষ্ঠিত হলেও ভোট দিতে পারেননি টলিউড অভিনেত্রী পার্ণো মিত্র।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ভোট দিতে পারেননি বরানগরের বিজেপি প্রার্থী পার্ণো মিত্র।

সোমবার করোনা আক্রান্ত হওয়ার খবরটি সামাজিক মাধ্যম টুইটারে জানিয়েছেন পার্ণো।

তিনি লেখেন, আমি কোভিড পজিটিভ। অসুস্থ হলেও তাড়াতাড়ি সেরে উঠছি। তবে খারাপ লাগছে আমার ভোটটি দিতে পারছি না। গত সাত দিনে আমার কাছাকাছি যারা এসেছেন প্রত্যেককে কোয়ারেন্টিনে যাওয়ার এবং করোনা পরীক্ষা করার অনুরোধ করছি।

নির্বাচনী প্রচারে সামিল হয়ে পার্ণোর মতোই করোনা আক্রান্ত একাধিক টলিউড তারকা, রাজনৈতিক প্রার্থী। স্বামী রাজ চক্রবর্তীর প্রচারে যোগ দিয়ে করোনায় আক্রান্ত শুভশ্রী গাঙ্গুলী।

অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণের সুনামি ভয়াবহ চেহারা নিচ্ছে।

এবার দৈনিক সংক্রমণ ১৫ হাজার ছাড়িয়ে ১৬ হাজার ছুঁইছুঁই। রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, একদিনে রাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হন ১৫ হাজার ৮৮৯ জন। মৃত্যু হয় ৫৭ জনের।

একই রকম সংবাদ সমূহ

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

সব প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায়বিস্তারিত পড়ুন

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর বিচার এবং ক্ষেত্র প্রস্তুতেরবিস্তারিত পড়ুন

  • ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী
  • বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
  • তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের
  • যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয়
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত, আহত ১৫
  • স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
  • মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা