বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য একমাত্র দায়ী ইসরাইল : তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার এককভাবে দায়ী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

মঙ্গলাবর (১৬ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এ কথা বলেন। খবর আলজাজিরা ও রয়টার্সের।

এরদোগান বলেন, আঞ্চলিক সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল। সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ভয়াবহ হামলা ছিল তাদের সেই পরিকল্পনারই একটি অংশ।

তিনি বলেন, গাজায় ইসরাইলের ‘নিষ্ঠুরতা ও গণহত্যা’ যতদিন অব্যাহত থাকবে, ততদিন নতুন আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকবে।

ইসরাইলে ইরানের হামলার নিন্দা জানানোয় পশ্চিমাদের সমালোচনা করে এরদোগান বলেন, যখন সিরিয়ার ইরানি দূতাবাসে ইসরাইল হামলার চালায়, তখন পশ্চিমারা এ ঘটনায় চুপ ছিল।

এদিকে ইসরাইলে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে কথা বলেছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে ইরানের প্রেসিডেন্ট রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। ইসরাইলে হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তিনি পুতিনকে ফোন করেন। এ সময় রাইসি বলেন, নতুন করে তিনি আর কোনো যুদ্ধ চান না।

ক্রেমলিন জানিয়েছে, রাইসির সঙ্গে কথা বলার পর পুতিন আশা প্রকাশ করেন, সব পক্ষ যৌক্তিকভাবে চিন্তা করবে এবং শান্ত থাকবে। মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনে— এমন কোনো পদক্ষেপ বা নতুন যুদ্ধের দিকে অগ্রসর হবে না।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডারসহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন।

ওই হামলার জবাবে ১৩ এপ্রিল মধ্যরাতে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালায় তেহরান। তাদের সঙ্গে হামলায় যোগ দেয় ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুতি। এর পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরাইলে রকেট হামলা চালানো হয়েছে বলে জাননো হয়।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা