রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রেমিকার উপর অভিমান করে প্রদীপ কুমার আত্মহত্যা

সাতক্ষীরার মুন্সিগঞ্জে প্রেমিকার উপর অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন প্রদীপ কুমার নামের এক তরুণ। স্ট্যাটাসে মৃত্যুর জন্য প্রেমিকা এবং তার পরিবারকেও দায়ী করেন ওই যুবক। বুধবার (১৭ এপ্রিল) ভোর ৫টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত প্রদীপ কুমার মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালী এলাকার বাসিন্দা। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মুন্সীগঞ্জ ইউনিয়নের সভাপতির ছিলেন। আত্মহত্যার আগে ফেসবুকে স্ট্যাটাসের একটি অংশে প্রদীপ কুমার লেখেন ‘বিদায় পাখি তুমি যে এই ভাবে আমার সাথে বেঈমানি করবে আমি কখনো বুঝিনি। আর কখনোই তোমাকে বিরক্ত করব না কিন্তু একটা কথা বলব পাখি আমাকে যে ভাবে ঠকালে এইভাবে অন্য কোনো মায়ের কোল খালি করো না’

এসময় তার মৃত্যুর জন্য প্রেমিকা এবং তার পরিবারকে দায়ী করেন প্রদীপ। আত্মহত্যার আগে ফেসবুক স্টাটাসে প্রেমিকার সঙ্গে ভিডিওকলের কিছু মুহূর্ত ও ছবিও পোস্ট করেন তিনি।

মুন্সিগঞ্জ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য নিপা চক্রবর্তী বলেন, প্রদীপের বংশীপুরের একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তার ওপরে অভিমান করে সে আত্মহত্যা করেছে।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এক তরুণের আত্মহত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক