শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার ইসরাইলি পণ্য বয়কটের ঢেউ মালয়েশিয়ায়, ১০০ কেএফসির আউটলেট বন্ধ ঘোষণা

ইসরাইলকে সমর্থন ও ক্ষোভের মুখে মালয়েশিয়ার অন্যতম ফাস্ট ফুড চেইন রেস্টুরেন্ট বন্ধ করতে বাধ্য হয়েছে কেএফসি। গত কয়েক মাস ধরে দেশটিতে চলমান ফিলিস্তিন-ইজরাইল ইস্যুতে শুরু হওয়া ইজরাইল পণ্য বয়কটকারীদের অভিযোগ, প্রথম থেকে অন্যায্য ভাবে ইসরাইলের প্রতি সমর্থন করে আসছে কেএফসি।

এরই জের ধরে, কিউএসআর ব্র্যান্ডস মালয়েশিয়া হোল্ডিংস বারহাদ, টানা কয়েক মাস খুলে রাখার চেষ্টার পর দেশব্যাপী ১০০টিরও বেশি কেএফসির আউটলেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

স্থানীয় চীনা দৈনিকের এক প্রতিবেদনের বরাতে দ্য স্টার অনলাইন ও নিউ স্ট্রাইটিস টাইমসের তথ্য অনুসারে, কিউএসআর ব্র্যান্ডস, যারা মালয়েশিয়ায় কেএফসির ফাস্ট-ফুড চেইন ফ্র্যাঞ্চাইজির পরিচালনা করে, তারা জনিয়েছে, ২৭ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ১০৮টি আউটলেট সাময়িকভাবে বন্ধ রেখেছে বলে নিশ্চিত করেছে বিটিটিভি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশটির কেলান্তান রাজ্যে সবচেয়ে বেশি আঘাত হেনেছে এ বয়কট। সেখানে প্রায় ৮০ শতাংশ বা ২১টি আউটলেট বন্ধ করা হয়েছে, এরপর জোহর রাজ্যে ১৫টি আউটলেট বন্ধ রয়েছে।

তাদের ওয়েবসাইটের তথ্য অনুসারে, তারা মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই এবং কম্বোডিয়াতে ৮৫০টির বেশি কেএফসি চেইন ফাস্ট ফুড রেস্টুরেন্ট পরিচালনা করে। সেই সাথে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে ৫০০টিরও বেশি পিৎজা হাট রেস্টুরেন্ট চেইন ফাস্ট ফুড সেবা সুনামের সঙ্গে পরিচালনা করে আসছে।

কিউএসআর ব্র্যান্ডস, যারা মালয়েশিয়ার কেএফসি ফ্র্যাঞ্চাইজির পরিচালনা করে, তারা সিঙ্গাপুর, ব্রুনাই এবং কম্বোডিয়াতেও চেইন ফাস্ট ফুড সেন্টার পরিচালনা করছে। সঙ্গে তারা কেএফসির পাশাপাশি পিৎজাহাট, আয়াম্স এবং লাইফ ব্রান্ডকেও পরিচালনার জন্য ২০২২ সালে পৃথক ভাবে তিনজন পরিচালক নিয়োগ করে বলেছিলেন যে, আমরা আমাদের বোর্ডকে রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে, নতুন এই অ্যাপয়েন্টমেন্টগুলো সম্মিলিতভাবে কিউএসআর ব্র্যান্ডগুলোকে কৌশলগত ভাবে তদারকি করবে এবং কর্পোরেট গভর্নেন্সের গোল্ড স্ট্যান্ডার্ড পূরণ করতে সক্ষম হবে।

এদিকে দেশটির তীব্র বয়কটে কেএফসি ছাড়াও, স্টারবাকস এবং ম্যাকডোনাল্ডের মতো আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড গাজায় চলমান সহিংসতার মধ্যে ইসরাইলকে সমর্থনের কারণে তীব্র বয়কটের মুখে পড়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা