রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলকাতার বাজারে সয়লাব বাংলাদেশের ইলিশ

বহু প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গে পৌঁছেছে বাংলাদেশের ইলিশ।

বুধবার রাতে বাংলাদেশ থেকে বেনাপোল সীমান্ত হয়ে ইলিশবোঝাই লরি কলকাতায় প্রবেশ করে।

বৃহস্পতিবার সকাল থেকে হাওড়া পাইকারি বাজারে শুরু হয়েছে মাছের বেচাকেনা। সেখান থেকে অন্যান্য খুচরা বাজারে যাবে মাছ।

২০১২ সালে ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ। তবে ২০১৯ সাল থেকে আবার পূজার আগে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হয়। আগামী ১০ অক্টোবরের মধ্যে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার কথা রয়েছে।

বুধবার রাতে পদ্মার ইলিশভর্তি গাড়ি হাওড়ার পাইকারি মাছের বাজারে প্রবেশ করে। বেশির ভাগ মাছের ওজন এক কেজি বা তার বেশি। নিলামের পর মাছের দাম ঠিক হবে বলে জানা গিয়েছে।

এক ব্যবসায়ী জানিয়েছেন, বাজারে ইলিশের দাম কেজি প্রতি ১২০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত উঠতে পারে। এ বছর ইলিশের আমদানি ছিল অনেক কম। যেটুকু পাওয়া গিয়েছিল, তার অধিকাংশই ছিল খোকা ইলিশ।

বাংলাদেশ থেকে ইলিশ আসায় বড় ইলিশের ঘাটতি মিটবে বলে আশা ওই ব্যবসায়ীর।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ফুটবল খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন উপসচিব
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক