বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলকাতার সরকারি বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৯

কলকাতার ইডেন গার্ডেন্সের কাছে সরকারি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন। মৃতদের পুড়ে যাওয়া মরদেহ মেলে লিফটে। সোমবার (০৮ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আগুনে পুরানো কলকাতার প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্সের কাছের স্ট্র্যান্ড রোড পুরো অচল হয়ে যায়।

এদিকে রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রেলের অনেক পুরনো ভবন। ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। খুবই দুঃখজনক ঘটনা। মৃতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া ছাড়াও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। সবাই খুব লড়াই করে আগুন নিয়ন্ত্রণ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৩ তলার ভবনটি ভারতীয় রেলের পূর্বাঞ্চলীয় দফতর বলে জানা গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের ঘটনায় হতাহতের কথা নিশ্চিত করেন পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান, রাতে দমকল ও পুলিশ অফিসারদের সঙ্গে ১৩ তলায় উঠে নিজে মরদেহ দেখে এসেছেন। তার কথায়, ‘১৩ তলায় পৌঁছে লিফটের দরজা খোলার পর আগুনে ঝলসে প্রায় পুড়ে যান তারা। আমরা উপরে ওঠে দেখি, লিফটের মধ্যেই পাঁচজনের মরদেহ পড়ে রয়েছে। বাইরে পড়েছিল আরও দুইজনের দেহ। পোশাক দেখে বোঝা গেছে, তাদের মধ্যে চারজন দমকলকর্মী। এ ছাড়া একজন আরপিএফ এবং একজন হেয়ার স্ট্রিট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)। একজন ব্যক্তিকে চিহ্নিত করা যায়নি। এ ছাড়া রেলের দুই কর্মী আহত হয়ে শিয়ালদহে বি আর সিংহ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাস্থল পরিদর্শন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পরে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ