শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অনূর্ধ্ব ১৮ প্রীতি ক্রিকেট ম্যাচে সাতক্ষীরাকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ার প্রীতি ক্রিকেট ম্যাচে সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দলকে ৩ইউকেটে হারিয়েছে স্বাগতিকরা।

সোমবার ১৫মার্চ সকাল থেকে কলারোয়া সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় সাতক্ষীরা অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দল। নির্ধারিত ৫০ ওভারের খেলায় ৪৩ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ৩০৫ রান করতে সক্ষম হয়।

দলের পক্ষে নোমান ৬১বলে ৯১রান, মাহিন ৭৩বলে ৮২রান ও সাঈদ ৫৮বলে ৬৬রান করে।

বোলিংয়ে কলারোয়ার পক্ষে শাকিল ও নাভিদ দুইটি করে, ইকবাল, মুরাদ, শাওন ও মেহেদী ১টি করে ইউকেট লাভ করে।

কলারোয়া অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দল ৩০৬ রানের টার্গেট ব্যাটিংয়ে নেমে ৩৭ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছায়।

কলারোয়ার পক্ষে আশিক ৩৯বলে ৬২ রান, শাকিল ৪২বলে ৪৩ রান করে ও আকতার ২৭বলে ৩৯রান করে।

বোলিংয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দলের পক্ষে নোমান ও সজীব ২ টি করে। আকাশ, মিলন ও আকিব ১টি করে উইকেট লাভ করে।

ফলে কলারোয়া ক্রিকেট একাডেমি ৩ইউকেটে জয়লাভ করে।

খেলাটি পরিচালনা করেন আবু রায়হান ও মিরাজুল।

স্কোরারের দায়িত্ব পালন করেন গৌতম দাশ, অহিদুজ্জামান, সাঈদ আহমেদ ও গালিব।

ক্রিকেটপ্রেমী অনেক দর্শকের পাশাপাশি খেলাটি উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিসিবি ক্রিকেট কোচ মোফাচছেরুল ইসলাম তপু। সাতক্ষীরা জেলা ভিত্তিক কোচ শাহ আলম শানু। ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, কলারোয়া ক্রিকেট একাডেমীর পরিচালক নাজমুল হাসনাইন মিলন। আরও উপস্থিত ছিলেন আলতাফ হোসেন, ফজলুল করিম, সিনিয়র ক্রিকেটার আল শাহরিয়ার রিমু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত