মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কিংবদন্তী শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র ১১তম মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতিমূলক সভা

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ভাষা সৈনিক ও কিংবদন্তী শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র ১১তম মৃত্যুবার্ষিকী পালনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৬ আগষ্ট) সন্ধ্যায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা স্কাউটস’র সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রুহুল সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক এসএম আব্দুল করিম, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, কল্যান সমিতির সাবেক সাধারন সম্পাদক বদরুজ্জামান বদরু, শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির কর্মকর্তা শামছুর রহমান লাল্টু, ইব্রাহীম হোসেন, বনি আমিন, প্রয়াতের ভাইপো শেখ জাহিদুল হক ও অফিস সহকারী আব্দুল জলিল সহ অন্যান্য শিক্ষক ও সূধিবৃন্দ।

সভায় আগামী ৩১ আগষ্ট প্রয়াত শেখ আমানুল্লাহ ১১ তম মৃত্যুবার্ষিকীতে সকাল ১০ টায় হেলাতলা ইউনিয়নে ঝাঁপাঘাট গ্রামে সমাধিস্থলে বিনম্র শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা যায়।

ওই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষক- কর্মচারী ও শুভাকঙ্খীদের উপস্থিত থাকার জন্য উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আমন্ত্রন জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ আগষ্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ মৃত্যুবরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা