রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গণঅধিকার পরিষদের আনন্দ র‌্যালি ও গণসংযোগ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় গণঅধিকার পরিষদের শোভাযাত্রা ও আনন্দ র‌্যালি বের করা হয়। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় শুরু হওয়া এ আনন্দ র‌্যালি কলারোয়া পৌর শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

গণঅধিকার পরিষদ (জিওপি) রাজনৈতিক দল হিসেবে ট্রাক মার্কায় নিবন্ধন পাওয়ায় ও যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলামের নিজ এলাকায় আগমন উপলক্ষে আনন্দ র‌্যালি বের করার পাশাপাশি গণসংযোগ করা হয।

উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের ফলে অর্জিত স্বাধীনতাকে অক্ষুণœ রাখতে আমরা সদা সর্বদা প্রস্তুত আছি। তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠন করা হবে ইনশাল্লাহ। পরিবর্তনের ইতিবাচক ধারায় আমরা বদলে ফেলতে চাই এ দেশকে।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পি, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নাসিম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আল ইমরান, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন

কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র উদ্যোগে সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩০ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার

২৪ শে অক্টোবর শনিবার সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ
  • কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ