মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অায়োজন করা হয়।

মঙ্গলবার (২০আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় কলারোয়া উপজেলা মোড়স্থ সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রভাষক আব্দুর সালাম দিলু, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, যুবদল নেতা আবু জাফর, বিএনপি নেতা শওকত হোসেন, বিএনপির নেতা আব্দুর রাজ্জাক, সদস্য সচিব শামিমুর রহমান দোয়েল, সরোয়ার খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু, শুভ রাসেল, আফসান জামান প্রিন্স সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক জি এম সোহেল, যুবদল নেতা হাবিল, শাহাবুদ্দিন, বাবলুসহ পৌরসভা ও ১২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীগণ।

অনুষ্ঠান সঞ্চালন করেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুসা কালিমুল্লাহ (কারিম)। আলোচনাপর্বের পূর্বে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত