শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সিংগা হাইস্কুলের সাফল্য

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সিংগা মাধ্য: বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করেছে। সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেলায় প্রজেক্ট প্রদর্শন ও বিজ্ঞানঅলিম্পিয়াড সহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহন করে সফল্য লাভ করে পুরস্কার গ্রহন করেন। ক্ষুদে বিজ্ঞানীদের নানা উদ্ভাবনী প্রজেক্ট( আবিস্কার) প্রদর্শন করে মেলায় স্কুল পর্যায়ের ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অধিকার করে পুরস্কার লাভ করেন। একই বিভাগে প্রথম স্থান ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ও চন্দনপুর ইউনাইটেড মাধ্য: বিদ্যালয়। অনুরুপভাবে অলিম্পিয়াড প্রতিযোগীতায় সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫ ম স্থান অধিকার করে পুরস্কার লাভ করে। স্কুলের ক্ষুদে বিজ্ঞানীদের সার্বিক সহায়তা করেন স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন ও আইসিটি বিষয়ক শিক্ষক জহুরুল ইসলাম। নতুন নতুন প্রজেক্ট উদ্ভাবনে অনুপ্রেরনা প্রদান করেন স্কুলের প্রাক্তন ছাত্র ফয়সাল আহমেদ, আফ্রিদিজ্জামান তন্ময় ও আফরোজা খাতুন । মেলায় প্রদর্শিত ৬ টি প্রজেক্ট প্রস্তুতিতে দলগতভাবে সহযোগীতা করেন এসএসসি-২৪’ পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুর রহমান তাজিম, আরিফ হোসেন, সুমন আলী, ১০ ম শ্রেণীর আল মামুন স্বাধীন, বাঁধন, সালমান রহমান, মোস্তাকিম স্বাধীন, এস এম মাহিম, সোয়েব হোসেন, হাজিরা খাতুন, রিয়া খাতুন, সিনথিয়া খাতুন, আব্দুর রাকিব, ৮ম শ্রেণীর ছাত্র আজমুসান সিয়াম সহ ছাত্র-ছাত্রীবৃন্দ। স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ শিক্ষার্থীদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে আগামীতে বিজ্ঞান ভিত্তিক আরো নতুন নতুন প্রজেক্ট তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত