সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টানা বৃষ্টিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত, জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিতে কলারোয়া পৌরসভাসহ প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারছে না।

সরেজমিনে দেখা যায়, কলারোয়া আলিয়া মাদ্রাসা, বেত্রবর্তী আদর্শ বিদ্যালয়, কালারোয়া মডেল হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে প্রচুর পানি জমে থাকায় শিক্ষক ও ছাত্র- ছাত্রীরা ক্লাশে ঢুকতে গেলে পুরোপুরি ভিজে যাচ্ছে। যে কারণে ক্লাশ পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জমে থাকা পানি নিষ্কাশনের কোন ব্যাবস্থা না থাকায় এবং কলারোয়া পৌরসভার পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ক্লাশ পরিচালনায় ব্যাহত হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ আহমেদ আলী।

দ্রুত পানি সরানোর জন্য উন্নত ড্রেনেজ ব্যাবস্থা করার জন্য কলারোয়া পৌরসভাসহ প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তিনি।

এদিকে, মানুষের জীবন-যাপন স্থবির হয়ে পড়েছে টানা বৃষ্টিতে। কেউ স্বাভাবিক ভাবে কোন কাজ করতে না পারায় দুশ্চিন্তায় পড়েছে নিন্ম আয়ের মানুষজন। এছাড়াও কলারোয়া ফসলি জমিতে পানি উঠে যাওয়ায় ধানসহ মাঠের ফসল পানিতে তলিয়ে গেছে। কৃষকদের দুশ্চিন্তায় মাথায় হাত উঠেছে।

অপরদিকে, বিভিন্ন জাতের সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে পানিবন্দী এলাকার বসতিরা।

শিক্ষক, শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ চাষাবাদ জমিতে পানি নিষ্কাশনের জন্য উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা করার দাবী করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন