বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দুর্গোৎসবে সহযোগিতা করতে নেতাকর্মীদের নির্দেশনা সাবেক এমপি হাবিবের

সাতক্ষীরার কলারোয়ায় আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বী ও পূজা মন্দিরের সার্বিক সহযোগিতা করার জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

বুধবার (২ অক্টোবর) দুপুরে কলারোয়া পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় এ নির্দেশনা দেন তিনি।

সভায় উপজেলা, পৌরসভা ও ১২টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবেক এমপি হাবিব বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজা মন্ডপে দুর্গোৎসব নির্বিঘ্ন রাখতে সম্মিলিতভাবে সহযোগিতা করতে হবে। বিএনপি’র নাম ভাঙ্গিয়ে যদি কেউ কোন অপ্রীতিকর কোন ঘটনার অপচেষ্টা করে তবে সে যে পর্যায়ের নেতা হোক না কেন তাকে বহিষ্কার ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রতিটি পূজা মন্ডপে সহযোগিতা করার জন্য কমপক্ষে পাঁচ সদস্য বিশিষ্ট একটি টিম গঠনের জন্য স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা দেন তিনি।

এছাড়া উপজেলা ও পৌর বিএনপি’র কয়েকজন নেতৃবৃন্দের নেতৃত্বে একটি তদারকি কমিটি গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা