বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল থেকে দিনভর কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজিত ওই টুর্নামেন্টের খেলাগুলো কলারোয়া সরকারি কলেজ মাঠ ও সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী ম্যাচে সরকারি পাইলট হাইস্কুল মাঠে মুখোমুখি হয় হেলাতলা ইউনিয়ন বনাম যুগিখালী ইউনিয়ন পরিষদ। খেলার প্রথম মিনিটে যুগিখালী বিজয়সূচক একমাত্র গোল করে হেলাতলা ইউনিয়নকে পরাজিত করে। কলারোয়া সরকারি কলেজ মাঠে প্রথম খেলায় মুখোমুখি হয় কেরালকাতা ইউনিয়ন বনাম জালালাবাদ ইউনিয়ন পরিষদ। খেলার প্রথমার্ধে কেরালকাতা বিজয়সূচক একমাত্র গোল করে দ্বিতীয় রাউন্ডে ওঠে।
দিনের দ্বিতীয় ম্যাচে কলারোয়া পৌরসভা একক আধিপত্য বিস্তার করে ৪-০ গোলে কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদকে পরাজিত করে। সরকারি কলেজ মাঠের দ্বিতীয় মাচে সোনাবাড়িয়া ও লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের মধ্যকার খেলা নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র থাকায় ট্রাইবেকারে গড়ায়। ট্রাইব্রেকারে সোনাবাড়িয়া ৩-১ গোলে লাঙ্গলঝাড়াকে পরাজিত করে। কলেজ মাঠের শেষ খেলায় মুখোমুখি হয় জয়নগর বনাম কয়লা ইউনিয়ন পরিষদ। কিন্তু মেডিকেল টিম কর্তৃক জয়নগর ইউনিয়নের খেলোয়ার কোটা পূরণ না হওয়ায় কয়লা ইউনিয়ন পরিষদকে ওয়াকওভার দেন। যার ফলে কয়লা ইউনিয়ন পরিষদ দ্বিতীয় রাউন্ড খেলার সুযোগ লাভ করে।
দিনের শেষ ম্যাচে পাইলট হাইস্কুল মাঠে মুখোমুখি হয় চন্দনপুর বনাম কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ। নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা না পাওয়াই খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে কুশোডাঙ্গা ৪-৩ গোলে চন্দনপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।

খেলাগুলোতে রেফারির দায়িত্ব পালন করেন পাইলট হাইস্কুল মাঠে ফারুক হোসেন স্বপন, মাসউদ পারভেজ মিলন, সাজু হালদার, সাঈদুর রহমান, কলেজ মাঠে সাজেদুল করিম তপু, কামরুজ্জামান, সাইফুল ইসলাম, মোমিনুর রহমান। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম রফিক, শেখ শাহাজাহান আলী শাহিন ও সাংবাদিক জাহাঙ্গীর হোসেন।

এদিকে সকালে খেলা শুরুর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল ইমরান, কেরালকাতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, ইউআরডিও এসএম সোহেল হোসেন, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, সাবেক ফুটবলার দীলিপ ঘোষ, কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সোহাগ হোসেন, মো. রাব্বি ও মেডিকেল অফিসার ডা.বাপ্পি কুমার দাস, সুজন কুমার দাসসহ কলারোয়া ফায়ার সার্ভিসের টিম, কলারোয়া পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ও সহযোগিতা করেন।
এছাড়াও দর্শকরা খেলাগুলো উপভোগ করেন।

বৃহস্পতিবার কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে দ্বিতীয় রাউন্ডের খেলায় মুখোমুখি হবে সকাল সাড়ে ৮টায় কয়লা বনাম যুগীখালী, সকাল ১০টায় কলারোয়া পৌরসভা বনাম কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ, বেলা সাড়ে ৩টায় কেরালকাতা বনাম সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ ও বিকাল ৫টায় দেয়াড়া বনাম চন্দনপুর ইউনিয়ন পরিষদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত