কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে গোয়ালীকে ১ বছর কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা


মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়ায় দুধের সাথে কেমিক্যাল মিশিয়ে দুধের ভলিয়াম বৃদ্ধি অপরাধে সুমন নামে গোয়ালীকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করাছে ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার (৪ষ্ঠা মে) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেয়াড়া ঘোষপাড়া নব ঘোষের বাড়ি দুধের কারখানায় হঠাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত সুমন ঘোষ (৩০) উপজেলার দেয়াড়া ঘোষপাড়ার নব কুমার ঘোষের ছেলে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন অবৈধভাবে কেমিক্যাল দিয়ে দুধের ভলিউম বাড়ানোর হচ্ছিল। এমন খবরে ভিত্তিতে রাতে কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক সুমন ঘোষ কে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে , ২০০৯এর৪১,/৪২’/৪৩,/৫০,৫৩ অপরাধে ও মোবাইল কোড আইন ২০০৯ এর ৭ এর ২ ধারায় দোষী সাব্যস্ত হইয়া ০১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হজার টাকা জরিমানা করা হয়। জরিমানা না দিলে আরো ২ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।তবে জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ শাহিন , ডিএস বি (এসআই) সাইফুল ইসলাম, ভ্রাম্যমান আদালতে বেঞ্চ সহকারী আব্দুল মান্নান প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন


