বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিক্ষকদের ৫ দিন ব্যাপি স্কিল কোর্সের প্রশিক্ষণ কর্মশালা

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় জাতীয় শিক্ষাক্রম বিস্তরণের লক্ষ্যে ৫ দিন ব্যাপি অকুপেশনাল স্কিল কোর্সের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার চতুর্থ দিন অতিবাহিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড যশোরের ব্যবস্থাপনায় কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ৯টায় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে জীবন ও জীবিকা বিষয়ে ৫ দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালার চতুর্থ দিন অতিবাহিত হয়েছে। ৪র্থ দিনের কর্মশালার দ্বিতীয়ার্ধ্বে অতিথি হিসাবে প্রশিক্ষন কক্ষ পরিদর্শন করেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এইসএম আনোয়ারুজ্জামান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, কোর্সের প্রশিক্ষক সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ও সহকারী ইউনুছ আলীসহ অন্যান্য প্রশিক্ষগণ।

এ সময় প্রশিক্ষাণার্থী শিক্ষকদের মধ্যে অকুপেশনাল স্কিল কোর্স বিষয়ে মতামত ব্যক্ত করেন শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন ও তথ্য প্রযুক্তি বিষয়ে সহকারী শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন ।

এই প্রশিক্ষণে সরকারের নির্দেশনা মোতাবেক উপজেলার সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে জীবন ও জীবিকা বিষয়ে ১৪০ জন এবং তথ্য প্রয়ুক্তি বিষয়ে ৬৯ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহন করেন এবং এই প্রশিক্ষণ কর্মশালায় ১০ জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করছেন বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানান।

উল্লেখ্য, গত ১০ জুন থেকে শুর হওয়া ৫ দিনের জীবন জীবিকা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালাটি ১৪ জুন শুক্রবার শেষ হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা