বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক এইচপিভি টিকা প্রদান

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বি,এস, সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে ১০-১৪ বছর বয়সী কিশোরীদের( ছাত্রী)” জরায়ুমুখ ক্যান্সার” প্রতিরোধক এইচপিভি টিকা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৪ অক্টোবর) সকাল ৯ টায় স্কুলের শ্রেনী কক্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনীর ছাত্রীদেরকে ওই এইচপিভি( হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা প্রদান করা হয়। টিকা প্রদান কার্য়ক্রমের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুস সবুর, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার জাহাঙ্গীর হোসেন, শিক্ষিকা নাসরিন আক্তার, মাস্টার রফিকুল ইসলাম, শিক্ষিকা তহুরা সুলতানা ও সামিয়া আফরিন প্রমুখ। টিকাদান কেন্দ্রের তত্বাবধায় হিসাবে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক নুর মোহাম্মদ, টিকাদনকারী, স্বাস্থ্য সহকারী শরিফুল ইসলাম, পরিবার কল্যাণ সহকারী ফেরদৌসি পারভীন, স্বেচ্ছাসেবক তৌহিদুর রহমান, আসিকুজ্জামান ও ভেক্সিনেটর মিলন হোসেন। অনলাইন জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধনের মাধ্যমে স্কুল থেকে (৬ষ্ঠ-৯ম) ১৭২ জন ছাত্রীর মধ্যে ১৪৯ জন ছাত্রী টিকা গ্রহন করায় বৈরী আবহাওয়ায় ২৩ জন ছাত্রী অনুপস্থিত বলে জানা যায়। প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ জানান, জরায়ুমুখ ক্যান্সার (সার্ভিক্যাল ক্যান্সার) ভাইরাস জনিত একটি প্রাণঘাতী প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। এই প্রাণঘাতি রোগ এইচপিভি টিকা গ্রহণের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। বাল্যবিবাহ, ঘন ঘন সন্তান প্রসব, ধূমপায়ী, এইডস রোগী, প্রজনন স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন নন এমন নারীরা এই রোগের ঝুঁকিতে থাকে। তাই কিশোরী বয়সে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা নিলে নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করা যায়। তিনি আরো জানান, নিবন্ধনকৃত কোন ছাত্রী নিদৃষ্ট সময়ে স্থায়ী বা অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহন না করলে পরবর্তীতে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা গ্রহন করতে পারবে। অনুরুপভাবে উপজেলা ব্যাপি আরো ৭ টি টিকা কেন্দ্রে কিশোরীদের এইচপিভি টিকা প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ঠ কতৃপক্ষ জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা