বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাদপুর সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

কলারোয়া প্রতিনিধি: দীর্ঘ ৩৭ বছর সুনামের সাথে চাকরি শেষে অবসরে গেলেন কলারোয়ার এক গুণী প্রধান শিক্ষক হাসান আবু তাহের।

কলারোয়া উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের ৮০ নং কাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আবু তাহেরের অবসরজনিত বিদায় উপলক্ষে বুধবার (৩১ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের। বিদায়ী এ সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান হাসান আজিজ আহম্মেদের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এএইচএম রোকুনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইন্সট্রাক্টর নুরুল ইসলাম মৃধা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এসএম মফিজুল ইসলাম, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, কেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওদুদ, প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, আবুবকর ছিদ্দিক, আবু ছিদ্দিক, নুরুন্নাহার আক্তার, কামরুন নাহার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী হোসেন, জেসমিন আক্তার, জাহানারা খাতুন, মাহবুবুর রহমান, শাহিনুর আক্তার, ইউপি সদস্য নাজিম উদ্দীন মন্টু, মাস্টার হাবিবুর রহমান, আজিবার রহমান, আব্দুল কুদ্দুস, সাংবাদিক ফারুক হোসেন, আমজাদ হোসেন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষক আব্দুস সবুর ও মাহবুবুর রহমান।

উল্লেখ্য, বিদায়ী প্রধান শিক্ষক হাসান আবু তাহের ১৯৯৭ সালের ২৪ জানুয়ারি কাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি চন্দনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান আজিজ আহম্মেদের সহোদর ভাই।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান