শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে ভিজিএফের ১৫ বস্তা চাল চুরির সময় হাতেনাতে ধরা!

কলারোয়ার জয়নগর ইউনিয়ন পরিষদের ভিজিএফের ১৫ বস্তা চাল গোপনে সরিয়ে ফেলার সময় জনগনের হাতে ধরা পড়েছে। (২৭ জুন) সকালে গাজনার মাঠ থেকে ইজিবাইক সহ ১৫ বস্তা চাল জব্দ করে স্থানীয়রা।

জানা গেছে, চুরি করা চাল জয়নগর ইউনিয়ন পরিষদ থেকে গোপনে চেয়ারম্যানের যোগসাজশে গ্রাম পুলিশ আলাউদ্দিনের বাড়িতে নিয়ে যাওয়ার সময় গাজনার মাঠ থেকে ইজিবাইক সহ ১৫ বস্তা ভিজিএফের চাল হাতেনাতে ধরে জনসাধারণ। পরে চাল সহ ইজিবাইক সরসকাটি পুলিশে সোপর্দ করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, গত ঈদেও চাল চুরির এমন অভিযোগ রয়েছে। তবে প্রমাণের অভাবে বিষয়টি নিয়ে তখন কেউ মুখ খুলতে সাহস পায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু ঘটনার বিষয়ে জানিয়েছেন, এর আগেও এমন অভিযোগ চেয়ারম্যান বিশাখা তপন সাহার বিরুদ্ধে ছিল কিন্তু প্রমানের অভাবে কিছুই করতে পারেনি জনগন। আজ হাতেনাতে ১৫ বস্তা ভিজিএফের চাল সহ ধরা পড়েছে।

ঘটনার বিষয়ে জানতে জয়নগর ইউপির চেয়ারম্যান বিশাখা তপন সাহার কাছে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৫ বস্তা চাল জব্দ করা হয়েছে ও চাল ছিল জয়নগর ইউনিয়ন পরিষদের। ইউএনও’র নির্দেশে সেই ১৫ বস্তা চাল জব্দ তালিকা করে গ্রামপুলিশের দায়িত্বে দিয়েছেন বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত