রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সীমান্ত সম্প্রীতি সংঘের কমিটি ঘোষণা।। সভাপতি তৈমুর, সম্পাদক শাহিন

সাতক্ষীরার কলারোয়ার উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন সীমান্ত সম্প্রীতি সংঘের নতুন কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ১৮ অক্টোবর, ২০২৪ সংগঠনের উপদেষ্টামন্ডলী এ কমিটি অনুমোদন করেন।

সভাপতি পদে মনোনীত হয়েছেন তৈমুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন শাহিন হোসেন।

এছাড়া আংশিক এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে পদায়ন করা হয়েছে যথাক্রমে শুভ আহমেদ, মোঃ জুয়েল পারভেজ ও মোঃ সাব্বির হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন যথাক্রমে নুর নবী, মোঃ আব্দুর রহমান শিহাব ও খালিদ আহমেদ কৌশিক।
অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সানজীব আহমেদ।
আংশিক এ কমিটিতে অন্যান্য পদে আরো রয়েছেন সাংগঠনিক সম্পাদক নাফিজ জোহায়ের, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা ও ক্যারিয়ার সম্পাদক মোঃ মোজাহিদ হোসেন।

নবনিযুক্ত সভাপতি তৈমুর রহমান বলেন, ‘শুনেছি এলাকায় এর আগেও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠেছিল কিন্তু কোনোটি সময়ের আবর্তনে সাথে টিকে যেতে পারিনি। তবে শত ঘাত প্রতিঘাত, বাধা বিপত্তি পেরিয়ে হলেও সীমান্ত সম্প্রীতি সংঘকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত রেখে যেতে চাই। এরপরের হিসেবে সময়ই বলে দিবে। সকলের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।’

উল্লেখ্য, সীমান্ত সম্প্রীতি সংঘ কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ২০২১ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি বিভিন্ন মানবিক কাজের মাধ্যমে আলোচনায় এসেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”

“ডায়াবেটিসে দেরি নয়,ব্যাবস্থা নিন এখনই”- এই পতিপাদ্যে কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে ”বিস্তারিত পড়ুন

কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা

শীত মৌসুমের আগমনী বার্তায় গ্রামবাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭বিস্তারিত পড়ুন

  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ