মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ক্যান্সার আক্রান্ত জাবিদ ইকবালকে আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সেবার” ও আমেরিকা প্রবাসী ছোট বিপ্লবের উদ্যোগে মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত জাবিদ ইকবালকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল (২রা নভেম্বর) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা মোড়েস্থ হাইস্কুল মার্কেটের সাতক্ষীরা এক্সপ্রেস কাউন্টারে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে সহায়তা প্রদান করা হয়।

সংগঠনের আহবায়ক মাস্টার শাহজাহান আলী শাহীন বলেন ,ক্যান্সারে আক্রান্ত জাবিদ ইকবালের বাড়ি উপজেলার শুভংকরকাটী গ্ৰামে, সে খুবই দরিদ্র পরিবারের ছেলে। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাকের তত্ত্ববধানে আছে। তিনি আরো বলেন, চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে আসার কিছু দিন পর অবস্থার অবনতি হতে থাকলে পুনরায় ভারতে যাওয়ার জন্য ডাক্তার পরামর্শ দিয়েছেন। কিন্তু প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে না পারার কারনে ভারতে যেতে পারছে না।

এদিকে চিকিৎসার প্রয়োজনীয়তা চরমভাবে দেখা দিয়েছে। সে জন্য সমাজের বিত্তবানদের নিকট জাবিদের চিকিৎসার জন্য এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তার বিকাশ নম্বর -০১৭১৬- ১২৩৩৫৯ ।

এ সময় উপস্থিত ছিলেন সেবার যুগ্ম আহবায়ক আঃ ওহাব মামুন, সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক শেখ মাছুম,সিনিয়র সহ সভাপতি মোঃ মনিরুল আলম টিটু, যুগ্ম সম্পাদক মোঃ কুদ্দুস, নিয়ামুল হোসেন লিংকন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি