বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার হেলাতলা ও জালালাবাদ ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে এবং ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি’র আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়ধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার (খুলনা ও সাতক্ষীরা) মো: হাফিজুর রহমান।
রবিবার (৬ অক্টোবর ) বেলা ১২ টায় থেকে বিকাল পর্যন্ত উপজেলার হেলাতলা ইউনিয়নে তিনি এ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় হেলাতলা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো: তাজমীর আলমের সাথে গ্রাম আদালতের কার্যক্রম, গ্রাম আদালতের সুবিধা, এখতিয়ার, আদালত গঠন, আদালত গঠনের প্রক্রিয়াসহ প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পরে ডিস্ট্রিক্ট ম্যানেজার গ্রাম আদালতের মামলার নথি সংরক্ষণ করায় সন্তোষ প্রকাশ করে মামলার নথি ও সকল রেজিস্টার আপডেট এবং ইউনিয়নে ছোটখাটো বিরোধগুলি গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তির অনুরোধ জানান।
এসময় ইউপি সদস্য কামরুজ্জামানসহ ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশরা।
পরে তিনি কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য স্বাক্ষাত শেষে উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিদর্শন করেন এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রহমানের সাথে গ্রাম আদালত কার্যক্রমের বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কলারোয়া উপজেলা কো-অর্ডিনেটর মোস্তাক আহমেদ, শুক্লা মিশ্র, সাতক্ষীরা সদর উপজেলা কো-অর্ডিনেটর শেখ মুরাদুল হকসহ
সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!