বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া গদখালী ঈদ প্রীতি ক্রিকেট খেলায় সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম এর দলের জয়

কলারোয়া(বিশেষ প্রতিনিধি): (৫ এপ্রিল) শনিবার কলারোয়া পৌর এলাকার ৩নং ওয়ার্ড গদখালী গ্রামে ঈদ পরবর্তী প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করে গদখালী ক্রিকেট ক্লাব। কলারোয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় একদিকে অংশগ্রহণ করেন গদখালী লাল দল ও গদখালী সবুজ দল।

নির্ধারিত ১৭ ওভারে সবুজ দলের অধিনায়ক সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কলারোয়া পৌর সভার সাবেক মেয়র গাজী মোঃ আক্তারুল ইসলাম টসে জয়ী লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে সবুজ দল। দলের পক্ষে সিমান্ত সর্বোচ্চ ৫৬ রান করেন। লাল দলের পক্ষে রাজিব ৩ উইকেট সংগ্রহ করে।

দ্বিতীয় ইনিংসে ব্যাংকার আফতাব হোসেনের নেতৃত্বে লাল দল ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ ওভারে ১৬৮ সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ হোসেন ৬৯ রান সংগ্রহ করে। ফলে সবুজ দল ১৯ রানের জয় পায়।

খেলা শেষ পুরস্কার বিতরণী করেন। সাতক্ষীরার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক- কলারোয়া পৌর সভার সাবেক মেয়র গাজী মোঃ আক্তারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি শিহাব মাসুদ সাচ্চু, শ্রমিকদলের সভাপতি হাব্বি, যুবদলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাক আহমেদ।

কলারোয়া বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, যুবদল নেতা রাজন, আলমগীর, সাংবাদিক সোহাগ হোসেন, সাংবাদিক আলম হোসেন সহ আরো অনেকেই।

খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন লাল দলের হোসেন, খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন সবুজ দলের সীমান্ত।

খেলাটি পরিচালনা করেন শামিম হোসেন ও আকাশ।
অফিসিয়াল স্কোরার ছিলেন মুস্তাক আহমেদ।
খেলায় ধারাবিবরণী করেন মুস্তাক আহমেদ ও তুহিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান