কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান


ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম।
শনিবার(৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তিনি পায়ে হেঁটে কলারোয়া বাজারের বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করেন। এ সময় তিনি ব্যবসায়ী ও পথচারীদের হাতে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারপত্র তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, ডেঙ্গুবাহী এডিস মশার বংশবিস্তারের অন্যতম কারণ হলো অপরিচ্ছন্ন পরিবেশ ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি। তাই বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে পারে—এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার আহ্বান জানান তিনি। এছাড়া তিনি বাজারের বিভিন্ন ময়লা-আবর্জনা নির্দিষ্ট পাত্রে রেখে দেওয়ার নির্দেশনা দেন। যাতে পরিছন্নতাকর্মীরা সহজে সেটি সরিয়ে নিতে পারে।
তিনি আরও বলেন বলেন, “নিজে সচেতন হই, অন্যকেও ডেঙ্গু সম্পর্কে সচেতন করি। চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পারলে ডেঙ্গুর ভয়াবহতা থেকে অনেকটাই সুরক্ষিত থাকা সম্ভব।”এর আগে গত ২৮ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার কলারোয়া বাজারে অনুরূপ প্রচারাভিযান পরিচালনা করেন।
প্রচারাভিযানে উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবু মুসা, কলারোয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক জাহিদুল ইসলামসহ স্কাউটস এর সদস্যরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
রাস্তার মধ্যে পণ্য রেখে ব্যবসা করায় সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন


