বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বাজার কমিটির অভিষেক অনুষ্ঠিত

কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির (বাজার কমিটি) অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত কলারোয়া বাজারের জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব কামরুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজার কমিটির নতুন সভাপতি ও সদ্য সাবেক কমিটির সংগঠনিক সম্পাদক শওকত হোসেন ও সঞ্চালনা করেন নতুন কমিটির সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি হাবিব বলেন, ‘সাদা কে সাদা কালো কে কালো বলতে হবে। আমরা আওয়ামী লীগের প্রেতাত্মার মতো ভূমিকা রাখতে চাই না। গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী বিএনপি। সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই।’
কলারোয়া বাজারের ব্যবসায়ী ও নতুন বাজার কমিটির নেতাদের প্রতি তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের মতো কোন চাঁদাবাজি চলবে না, অনৈতিক ব্যবহার চলবে না, জোরপূর্বক জবরদখল চলবে না। সুষ্ঠুভাবে বাজার পরিচালনা করতে হবে।’

এ সময় বাজারের বিভিন্ন ব্যবসায়ী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা