রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে সাতক্ষীরা স্পোর্টস জয়ী

কলারোয়ায় প্রীতি ম্যাচে স্বাগতিক তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবকে হারিয়ে জয়লাভ করেছে সাতক্ষীরা স্পোর্টস জয়ী।

শনিবার সকালে কলারোয়া সরকারি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচে সাতক্ষীরা স্পোর্টস টসে জয়লাভ করে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে।
দলের পক্ষে সাইদ ৬০ বলে ৬৪, মামুন ৫৪ বলে ৪০, সাইফুল ২৭ বলে ৩২ রান সংগ্রহ করেন।
তুলসীডাঙ্গার পক্ষে সাজু ৩, জাকির ২ ও ইমন ২টি করে উইকেট লাভ করেন।

২১১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৩১ ওভারে খেলে সবকয়টি উইকেট হারিয়ে ১৮০ রান করতে সক্ষম হয় তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব।
দলের পক্ষে বাবু ৩২ বলে ৪২, সাইদ ৪২ বলে ৩২, আবির ২২ বলে ২১ রান সংগ্রহ করেন।
বোলিং এ সিফাত ৫‌ ও মামুন ৪ উইকেট লাভ করেন।

ফলে সাতক্ষীরা স্পোর্টস ৩১ রানে জয়লাভ করে।

ব্যাটিংএ ৪০ রান ও বোলিং ৪ উইকেট লাভ করায় সাতক্ষীরার মামুন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

আম্পায়ার ছিলেন মাসউদ পারভেজ মিলন ও মিজানুর রহমান।

স্কোরার ছিলেন ফাহিম ও সাইদ।

খেলার মধ্য বিরতিতে উভয় দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, কলারোয়া রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, ক্রীড়া সংগঠক প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েত খান টুন্টু, ইসলামি ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, শেখ আরিফ, মাহমুদুল ইসলাম বাবলু, জাহাঙ্গীর হোসেন, সাতক্ষীরা স্পোর্টসের অধিনায়ক শামিম হাসান সাইদ, ওহিদুজ্জামান আকাশ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও হাফেজবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দাখিল পরীক্ষার ফলাফলে এবার চরম হতাশাজনক চিত্র দেখা গেছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
  • কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির