রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়ায় ‘স্বপ্নচূড়া’র উদ্যোগে সেমিনার ও বৃক্ষরোপণ

কলারোয়ার সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে স্বপ্নচূড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। “সবাই মিলে লাগাব বৃক্ষ, পরিবেশ থাকবে সুরক্ষিত” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার বেলা ১১টায় কর্মসূচীটির আয়োজন করা হয়।

সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আখতার আসাদুজ্জামান চান্দু’র সভাপতিত্বে বৃক্ষরোপন পূর্ব সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন মৃধা। প্রধান আলোচক ছিলেন- কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো. আবু নসর। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বৃক্ষ ছাড়া মানুষ বেঁচে থাকার কল্পনা করা যায় না। আমরা যদি বৃক্ষ রোপণ না করে কেটে ফেলি তাহলে আমরা নিজে নিজেকে ধ্বংস করবো। কাজেই জীবনের প্রয়োজনে প্রকৃতির সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। বৃক্ষরোপণ করে আমাদের এ দেশটিকে সবুজে ভরে দিতে হবে।

এছাড়াও উপস্থিত বক্তারা স্বপ্নচূড়া সমাজ কল্যাণ সংস্থার এই উদ্যোগ ও আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘স্বপ্নচূড়া’র মতো অন্যান্য সংগঠনগুলোকে এভাবে এগিয়ে আসতে হবে। দেশের প্রয়োজনে এমন উদ্যোগে সরকারের পৃষ্ঠপোষকতার আহবান জানান তারা।

সেমিনার শেষে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- স্বপ্নচূড়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমান।

সেমিনার শেষে বিদ্যালয় প্রাঙ্গনে একটি লিচু গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়। এসময় ‘স্বপ্নচূড়া’র পক্ষ থেকে অত্র বিদ্যালয়কে ৩০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

সারাদেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম

দীর্ঘদিন ধরে অন্যের বাড়ির পেছনে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন স্বজনহীনবিস্তারিত পড়ুন

কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

কামরুল হাসান।। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ