শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ১০ ইউপি নির্বাচনে নৌকা-৪, স্বতন্ত্র-৬ প্রার্থী বিজয়ী

দিনভর বৃষ্টি আর কিছু বিচ্ছিন্ন, অপ্রীতিকর ঘটনা ব্যতীত কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয়ভাবে প্রকাশিত ফলাফল এসেছে কলারোয়া নিউজের হাতে। তারমধ্যে ৪টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী এবং ৬টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র ৬জনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন।

যারা বিজয়ী হলেন-

১নং জয়নগর ইউনিয়নে বিজয়ী হয়েছেন অটো রিক্সা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিশাখা তপন সাহা।

২নং জালালাবাদ ইউনিয়নে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান নিশান।

৩নং কয়লা ইউনিয়নে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ সোহেল রানা।

৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের দলীয় চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আবুল কালাম।

৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের দলীয় চেয়ারম্যান প্রার্থী বেনজির হোসেন হেলাল।

৭নং চন্দনপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ডালিম হোসেন।

৯নং হেলাতলা ইউনিয়নে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন।

১১নং দেয়াড়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের দলীয় চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান মফে।

১২নং যুগীখালী ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের দলীয় চেয়ারম্যান প্রার্থী রবিউল হাসান।

এদিকে, ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ডে ভোট জালিয়াতির কারণে ওই কেন্দ্রের ভোট স্থগিত রাখা হয়েছে। তবে ওই ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী আফজাল হোসেন হাবিল ৮টি কেন্দ্রের ফলাফলে বেশ এগিয়ে আছেন বলে জানা গেছে। ভোটের হিসাব-নিকাশে একপ্রকার তিনিই বিজয়ী হওয়ার দ্বারপ্রান্তে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব