মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

কলারোয়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসব যথাযথ মর্যদা ও শান্তি পূর্ণভাবে পালনের লক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্ব ও পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তার বিষয়ে কথা বলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা।

উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তি, কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স, ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), চেয়ারম্যান সাইদ আলী গাজী, চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, চেয়ারম্যান রবিউল হাসান, চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, চেয়ারম্যান বিশাখা তপন শাহা, উপজেলা সকল দপ্তরের দাপ্তরিক প্রধানগন, সকল পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদক মন্ডলি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সার্বিক দিক নির্দেশনা দিয়ে ইউএনও রুলী বিশ্বাস বলেন- পুজা চলাকালীন অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনে অসুবিধা হয় এমন কাজ করা হতে সবাইকে সচেতন থাকতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী হয় এমন ভাবে পূজা মন্ডপে সল্প পরিষরে আলোক সজ্জা করবেন।

তিনি জোরালো ভাবে বলেন- প্রতিমা বিসর্জনের দিন সকল পূজা মন্ডের কার্যক্রম রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। কোন ভাবে এর ব্যতিক্রম করা যাবেনা।
পরিশেষে যে কোন বিষয়ে প্রয়োজনে যে কোন বিষয়ে অবহিত করার জন্য ইউএনও রুলী বিশ্বাস নিজের এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জের সরকারী মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার উপদেশ দেন উপস্থিত সকলকে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

কলারোয়া পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের পেছনে গড়ে উঠেছে ময়লা-আবর্জনারবিস্তারিত পড়ুন

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”

“ডায়াবেটিসে দেরি নয়,ব্যাবস্থা নিন এখনই”- এই পতিপাদ্যে কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে ”বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত