রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ‘একাত্তরে বালিয়াডাঙ্গা’ যুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা

কলারোয়ার বালিয়াডাঙ্গায় ১৯৭১ এ বালিয়াডাঙ্গা যুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকালের দিকে হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে কেঁড়াগাছি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ এই স্মৃতি চারন ও আলোচনা সভার আয়োজন করে।

সভায় ৭১ এর ৮নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন বীর বিক্রম অনলাইনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (তালা-কলারোয়ার) সাংসদ এড. মোস্তফা লুৎফুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন (অনলাইন)।

আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক শিক্ষানুরাগী মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ উপস্থিত ছিলেন।

যুদ্ধকালীন কমান্ডার ও সাতক্ষীরা জেলার সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল গাফফার এর সভাপতিত্বে অনুষ্ঠানে ২০ সেপ্টেম্বর ১৯৭১ বালিয়াডাঙ্গা হানাদার মুক্ত দিবসে বালিয়াডাঙ্গা যুদ্ধের স্মৃতিচারণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ৮নং সেক্টর কমান্ডার মাহবুব উদ্দিন বীর বিক্রম।অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধার সন্তান গোলাম মোর্শেদ লিটন ও দেলোয়ার হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”

“ডায়াবেটিসে দেরি নয়,ব্যাবস্থা নিন এখনই”- এই পতিপাদ্যে কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে ”বিস্তারিত পড়ুন

কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা

শীত মৌসুমের আগমনী বার্তায় গ্রামবাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭বিস্তারিত পড়ুন

  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ