শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় করোনার ২য় ও ১ম ডোজের টিকা গ্রহন অব্যাহত

কলারোয়ায় মহামারি করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাক্সিনের ২য় ডোজ প্রদানের ৪র্থ দিনে ১৩৮ জনের দ্বিতীয় ও ৩৮ জনের প্রথম ডোজের টিকা গ্রহন করেছেন।

উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে সোমবার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে পর্যায়ক্রমে বেলা ৩টা পর্যন্ত ভ্যাকসিন প্রদানের চলমান কার্যক্রমে রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ও ক্রীড়া
ব্যক্তিত্বসহ নানান পেশার ও বয়সের মানুষ দ্বিতীয় ডোজের টিকা গ্রহন করেন।

এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্দিষ্ট বুথে ২য় ডোজের টিকা গ্রহন করেন উপজেলা আ.লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা মহিলা আ.লীগ সভানেত্রী সহকারি অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্নাসহ নানান পেশার মানুষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের বুথ থেকে সোমবার ১৩৮জন কোভিড-১৯ ২য় ডোজের টিকা গ্রহন করেছেন। একই বুথ থেকে ৩৮ জন প্রথম ডোজের টিকা গ্রহন করেন।

টিকা গ্রহন শেষে ফিরোজ আহম্মেদ স্বপন, মহামারি করোনা ভাইরাসের ভয়াবহতা তুলে ধরে দলমত নির্বিশেষে সরকার ঘোষিত চল্লিশোর্ধ সকল নারী- পুরুষের টিকা গ্রহন করে নিজেকে সুস্থ রাখুন ও অপরকে করোনা প্রতিরোধে সচেতন হওয়ার জন্য আহবান জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান ভ্যাক্সিন গ্রহন করার পরামর্শ দিয়ে সকলকে মাক্স পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও হাফেজবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দাখিল পরীক্ষার ফলাফলে এবার চরম হতাশাজনক চিত্র দেখা গেছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

কলারোয়া থানা পুলিশ বিশেষ মাদক বিরোধী অভিযানে ১২৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক