বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি’র নব-নির্বাচিত সহ সভাপতিসহ ৩ জনের শপথ

কলারোয়ায় বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ নব-নির্বাচিত সহ-সভাপতিসহ ৩ কর্মকর্তার শপথ ও জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে রবিবার (২ মে) সকাল ১১ টায় শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নব-নির্বাচিত ব্যবস্থাপণা কমিটির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান। শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক দীপক শেঠের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কল্যাণ সমিতির সফল সাবেক সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সাবেক সভাপতি প্রধান শিক্ষক সামছুল হক, নব-নির্বাচিত সহ সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, কল্যাণ সমিতির নব নির্বাচিত সাধারন সম্পাদক সহকারি প্রধান শিক্ষক শরিফুল ইসলামসহ সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ।

আলোচনা শেষে কল্যাণ সমিতির নব-নির্বাচিত সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হকের পরিচালনায় নতুন করে শপথ গ্রহন করেন শূন্য পদে নির্বাচিত সহ সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন, কার্যকরী সদস্য শিক্ষক আব্দুল আজিজ বাবু, কার্যকরী সদস্য (তৃতীয় শ্রেণী) অফিস সহকারী হাবিবুল্লাহ খান।

এ সময় উপস্থিত ছিলেন, কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক মাস্টার এস,এম আব্দুল করিম, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক বনি আমিন, মহিলা সম্পাদক শাহানাজ পারভীন, সদস্য শাহানাজ পারভিন, সদস্য(৪র্থ শ্রেণী) ফারুক হোসেনসহ প্রতিষ্ঠান প্রতিনিধি শিক্ষকবৃন্দ। সব শেষে সভায় ব্যবস্থাপণা কমিটির কর্মকর্তাদের সমন্বয়ে উপ কমিটি গঠন, আয়-ব্যয়ের হিসাব অনুমোদনসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা