বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রেসক্লাবের সাধারণ নির্বাচন।। সভাপতি মোসলেম, সম্পাদক রহমান

কলারোয়া প্রেসক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে শেখ মোসলেম আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান নির্বাচিত হয়েছেন।

শুক্রবার বিকাল ৩টায় কলারোয়া উপজেলা পরিষদ সংলগ্ন যশোর সাতক্ষীরা মেইন রোডের পাশে অবস্থিত প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১২ জন স্থায়ী সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে শেখ মোসলেম আহমেদ ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী গোলাম রহমান ৩ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান পেয়েছেন ৭ ভোট। অপর প্রার্থী সহকারী অধ্যাপক কেএম আনিসুর রহমান পেয়েছেন ৫ ভোট।

২ বছর মেয়াদি নবনির্বাচিত কমিটির সভাপতি শেখ মোসলেম আহমেদ সিলেকশনে বিগত কমিটির সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন। আর নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রহমান নির্বাহী সদস্য ছিলেন।

এদিকে, কলারোয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবু নসর, বিগত কমিটির সভাপতি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত