মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্কুল শিক্ষিকাকে নিয়ে পালালো দুই সন্তানের জনক জাহাঙ্গীর

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সরসকাটি বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী দুই সন্তানের জনক জাহাঙ্গীর হোসেন যুগিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা গৃহবধু ময়না খাতুনকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে।

গত সোমবার কলারোয়া পৌর সদরের বেত্রবতী হাইস্কুলের সামনে উপজেলার বামনখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তহিদুল ইসলামের চারতলা বাসা থেকে তারা দুইজন পালিয়েছে বলে জানা যায়।

এলাকাবাসী জানায়, উপজেলার যুগিখালী ইউনিয়নের তরুলিয়া গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে জাহাঙ্গীর হোসেন তার এক ছেলে ও এক মেয়ে এবং স্ত্রীকে নিয়ে কলারোয়া পৌর সদরের ওই বাসায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন। ওই বাসায় মালিকের একমাত্র মেয়ে-জামাইও থাকেন। ভাড়া থাকার সুযোগে জাহাঙ্গীরের সাথে বাসার মালিকের মেয়ে খোকনের স্ত্রী ময়না খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

এক পর্যায়ে গত ১২ জুলাই সোমবার জাহাঙ্গীর তার স্ত্রী ও ছেলে মেয়েকে রেখে এবং ময়না তার স্বামী খোকনকে রেখে তারা দুইজন অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে।

এ ঘটনায় উভয় পরিবারের অভিভাবকরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলেও এখনও পর্যন্ত তাদের কোন সন্ধান মেলেনি বলে জানা যায়।

এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবীর জানান, এঘটনায় বুধবার (১৪ জুলাই) রাতে স্কুল শিক্ষিকার অভিভাবকের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। সাধারণ ডায়েরী অনুযায়ী তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত