বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের ধুলিয়াপুর হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক জয়দেব ঘোষ আর নেই

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে অবস্থিত ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষ (৬১) পরলোক গমণ করেছেন। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, স্বজন, শিক্ষার্থী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে পাউখালী মহাশ্মশানে জয়দেব কুমার ঘোষ এর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষ এর মৃত্যুতে কালিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হাসানসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু রায়হানসহ সকল শিক্ষক-কর্মচারি, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, দেয়া গ্রামের মৃত শসোধর ঘোষের ছেলে জয়দেব কুমার ঘোষ ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে গত ৭ আগস্ট অবসর গ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পে স্কেল ২০২৬ কার্যকরের উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী