রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের রামনগরে দুস্থ অসহায়দের মাঝে সহায়তা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

কালিগঞ্জ উপজেলার রামনগর সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরমের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুস্থ অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সোমবার (২৩ এপ্রিল) বিকালে রামনগর আদর্শ মাদ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল গফুরের সভাপতিত্বে রামনগর সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরমের সাধারণ সম্পাদক ও সাংবাদিক নজরুল ইসলামের স্বাগত বক্তব্য এবং আমন্ত্রীত অতিথিদেরকে ক্রেস্টের মাধ্যমে বরণ করে নিয়ে অনুষ্ঠানটির সূচনা করা হয়।

ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জিএম ওসমান গনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাহবুবর রহমান মুকুল, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার ঢালী, মাও: মোশাররফ হোসেন,প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম ঢালী, আঞ্চলিক প্রেস ক্লাব কৃষ্ণনগরের সভাপতি মাষ্টার আফজাল হোসেন প্রমুখ।

এ সময় এ প্লাস প্রাপ্ত প্রাথমিক ও মাধ্যমিকের ৪৭ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান ও ১৯ জন দুস্থ অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা এবং কৃষ্ণনগর ইউনিয়নের ১৩ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।

বক্তাগন সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরমের মতো বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সামাজিক কার্যক্রমে যুক্ত থাকার জন্য আহবান জানিয়ে প্রতিভাবান, অসহায় ও দুস্থদের পাশে ছোট বড় সব সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল