রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে কলেজের দুর্নীতিবাজ ও স্বৈরাচারী অধ্যক্ষের পদত্যাগের একদফা দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও নির্যাতিত শিক্ষক-কর্মচারিবৃন্দ এ কর্মসূচি পালন করে।

আন্দোলনের প্রধান সমন্বয়ক সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমানের সভাপতিত্বে এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সমন্বয়ক শেখ পারভেজ ইসলাম ও শেখ রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় কলেজ ক্যাম্পাস থেকে বিশাল বিক্ষোভ মিছিল হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কালিগঞ্জ-শ্যামনগর সড়ক অবরোধ করে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এ সময় সড়কের দু’পাশে বহু যানবাহন আটকা পড়ে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, আব্দুর রউফ, আওছাফুর রহমান, অবসরপ্রাপ্ত অফিস সহকারী নিরোধ কুমার মন্ডল, উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা পারভীন, দিয়া আজাদ, সহকারী অধ্যাপক আব্দুল ওহাব, নাজিমুদ্দীন আহম্মেদ, সুকুমার ঘোষ, বদরুজ্জামান, দেবব্রত কুমার মিস্ত্রী, জাহাঙ্গীর আলম, মাসুদুর রহমান, ডিএম নাসির উদ্দীন বাদশা, গোবিন্দ দুলাল বর, অলিউর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ পারভেজ ইসলাম, ল্যাব সহকারী সিদ্দিকুর রহমান, হাফিজুর রহমান, অফিস সহায়ক আবু বক্কর, ফজিলা খাতুন, শওকাত হোসেন প্রমুখ।

বক্তারা দুর্নীতিবাজ ও স্বৈরাচারী অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর নিয়োগ বাণিজ্য, কলেজের বিভিন্ন খাত থেকে অর্থ লুটপাট, শিক্ষক-কর্মচারিদের সাথে অসৌজন্যমূলক আচরণ, কলেজে যথাযথ ভাবে দায়িত্ব পালন না করা, ছাত্রীদের সাথে অশালীন আচরণসহ নানাবিধি অপকর্মের কথা তুলে ধরেন এবং তাকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্দ্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলনের পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা।

এদিকে কালিগঞ্জের নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ ও কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাবের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তাদের পদত্যাগের একদফা দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের জনতা বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অব্যাহত রেখেছে।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর