রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের হাটে-বাজারে তালের শাঁস বেচাকেনার ধুম

জৈষ্ঠ্যের মধুমাসে আম, লিচু, কাঁঠালের মত রসালো না হলেও তালের শাঁস বেশ জনপ্রিয়।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন হাটে-বাজারে ভ্যানে করে তালের শাঁস বিক্রি করতে দেখা গেছে। প্রচন্ড গরমে মৌসুমী এই ফলের চাহিদাও লক্ষণীয়।

গ্রামের বিভিন্ন স্থান থেকে তালের এ ফল সংগ্রহ করে ভ্যানে বা টমটম ভর্তি করে স্থানীয় বাজারের চাহিদা মিটিয়েও ট্রাক ভর্তি করে নেওয়া হচ্ছে জেলা তথা রাজধানী ঢাকাতে।

সরেজমিনে রবিবার (২২ মে) দেখা যায়, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের প্রধান বাজারে তালের কাধি বা তাল থেকে উঠানো কচি শাঁসের চাহিদা ব্যাপক।

এদিকে কৃষ্ণনগর বাজারের বিক্রেতা আমিনুর রহমান বলেন, বর্তমানে মৌসুমী ফল হিসাবে তালের আটির ব্যাপক চাহিদা। তিনি প্রতিটি তালের আটি ৩ টা করে বিক্রি করছে। তবে তিনি ছাড়াও আরও কয়েকজন বিক্রেতা এ তালের শাঁস বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।

ক্রেতা শাহনেওয়াজ সৈকত বলেন, তালের শাঁস একটা সুস্বাদু ফল। জৈষ্ঠ্যের এ তীব্র গরমে তালের শাঁস খেতে ভালোই লাগে। যার ফলে এর চাহিদাও অনেক। তবে কালের বিবর্তনে এ উপজেলায় তথা জেলার বিভিন্ন এলাকার তাল গাছ দিন দিন হারিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, তাল গাছ থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, তালের শাঁস, তালের রস থেকে গুড় ইত্যাদি আমরা পেয়ে থাকি কিন্তু এ গাছ রোপনের চাইতে বেশি কেটে ফেলা হচ্ছে।

প্রসঙ্গত, এ তালের শাঁস বিভিন্ন স্থানে বা বিভিন্ন এলাকায় তালের আটি, তালের শাঁস, তালের কুই নামেও পরিচিত।
বর্তমান বাজারে মৌসুমী বিভিন্ন ফল বিষাক্ত কেমিক্যাল প্রয়োগ করলেও এ তালের শাঁসে কোন প্রকার কেমিক্যাল প্রয়োগ করা যায় না বলে এর স্বাদ অভিন্ন থাকে এবং শরীরে কোন প্রকার ক্ষতি হয় না বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন