বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে আইন শৃঙ্খলা চোরচালান ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটি, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবাার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ফজলুল হক, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, রতনপুর ইউপি চেয়ারম্যান এম. আলীম আল রাজী টোকন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নূর ইসলাম প্রমুখ।

সভায় বিভিন্ন বিজিবি ক্যাম্পের ইনচার্জ ও সরকারি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা উপজেলায় ৫১ টি পূজামন্ডপে উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন হওয়ায় প্রশাসনের গৃহীত ভূমিকার প্রশংসা করেন।

এছাড়া রাস্তায় অবৈধ ডাম্পার ও ট্রলি বন্ধ, বাস টার্মিনাল এলাকায় ও খানবাহাদুর আহছানউল্লা (র.) সেতুর সংযোগ সড়কের দু’পাশে গাড়ি রেখে যানজট সৃষ্টি, কাগজপত্র ছাড়া অবৈধ প্রক্রিয়ায় ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টার পরিচালনার বিষয়ে পদক্ষেপ গ্রহন, সীমান্ত এলাকা দিয়ে মাদকসহ কোনো পণ্য অবৈধভাবে যাতে ভারত থেকে দেশের অভ্যন্তরে আসতে না পারে সে ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা