বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে করোনায় স্ত্রীর মৃত্যুর দুইদিন পর স্বামীর মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে সাংবাদিক শেখ শাওন আহমেদ সোহাগের ফুফু মোছাম্মদ মর্জিনা খাতুন’র (৪৭) মৃত্যুর দুইদিন পর তার স্বামী অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ নুরুজ্জামান (৫৫) মৃত্যুবরণ করেছেন।

সোমবার রাত ১০ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে মহৎপুর সরকারি কবরস্থানে স্ত্রীর পাশে তার দাফন সম্পন্ন হয়।

প্রসঙ্গত: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ নুরুজ্জামানের স্ত্রী ও সাংবাদিক সোহাগের ফুফু মোছা: মর্জিনা খাতুন ঈদের কয়েকদিন আগে থেকে সামান্য জ্বরে আক্রান্ত ছিলেন। গত শুক্রবার তার করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়।

প্রাথমিক পর্যায়ে তাকে বাড়িতে চিকিৎসা সেবা প্রদানের একপর্যায়ে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শনিবার রাত ৯ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।

এরপর সোমবার মরহুমা মর্জিনা খাতুনের স্বামী শেখ নুরুজ্জামানের করোনা পজিটিভ শনাক্ত হয়। ওই দিনই উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এদিকে দুই দিনের ব্যবধানে কালিগঞ্জে স্বামী ও স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালিবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগেবিস্তারিত পড়ুন

  • ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেনের সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী
  • এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি